সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলের পানিতে জলাবদ্ধতা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে আবুল খায়ের স্টিল মিলস (একেএসএম) থেকে ছেড়ে দেওয়া পানিতে গ্রামের ভেতর কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার (১২ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় কারখানার যানবাহন চলাচলের পথে ব্যারিকেড দিয়ে এই প্রতিবাদ জানানো হয়। ....
